সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা
দেবহাটা উপজেলার বসুখালী খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন

দেবহাটা উপজেলার বসুখালী খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ

দেবহাটা উপজেলায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বসুখালী খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১মে ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম,জেলা জামাতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামাতের সেক্রেটারি ইমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । উপজেলা প্রশাসন, দেবহাটা ও দুর্যোগ ব্যবস্থাপনা সাতক্ষীরার, যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *