সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা
মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা

মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা

প্রিয় সাতক্ষীরা বাসী,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমি মিসেস নুরজাহান পারভীন ঝর্ণা—সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য, সাতক্ষীরা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং শ্যামনগর উপজেলা মহিলা দলের সভাপতি।

আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমার চেয়ে অধিক যোগ্য নেত্রীদের মূল্যায়ন করেছেন—এজন্য আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তবে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে, আজ পুরো সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পরিবারের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে সরকারের কোনো প্রতিনিধিত্ব না থাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং দলের নেতাকর্মীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া কঠিন হয়ে পড়ছে। তৃণমূলের নেতাকর্মীরা আজ দিশেহারা, তাদের পাশে শক্তভাবে দাঁড়ানোর মতো একটি কার্যকর প্ল্যাটফর্ম সময়ের দাবি।

এই প্রেক্ষাপটে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নিকট আমার বিনীত ও আন্তরিক আবেদন—সাতক্ষীরা জেলা বিএনপি পরিবারের জন্য একটি যথাযথ, সম্মানজনক ও কার্যকর সমাধান প্রদান করবেন, যাতে করে ত্যাগী নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় এগিয়ে যেতে পারে।

পরিশেষে, আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার পথচলার প্রেরণা। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।সবার সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনা করছি।

আল্লাহ হাফেজ– মিসেস নুরজাহান পারভীন ঝর্ণা

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *