সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা
সাবেক বস্ত্রমন্ত্রীর পুত্রবধূ নিশিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি

সাবেক বস্ত্রমন্ত্রীর পুত্রবধূ নিশিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি

হাফিজুর রহমান শিমুলঃ

সাবেক বস্ত্রমন্ত্রী এ্যাডঃ এম মনসুর আলীর পুত্রবধূ ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমতউল্লা পলাশ এর স্ত্রী সেতারা নাসরিন নিশিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি উঠেছে।
সাতক্ষীরার মাটি ও মানুষের পরীক্ষিত আপোষহীন নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, সেতারা নাসরিন নিশিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দেখতে চায় সাতক্ষীরার আপামর জনগন। পারিবারিক ঐতিহ্য: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটের সাবেক বস্ত্রমন্ত্রী প্রয়াত এ্যাডঃ এম মনসুর আলীর পুত্রবধূ। ছাত্রজীবনে রাজনীতির অভিজ্ঞতায় তিনি ইডেন কলেজে ছাত্রদলের নির্বাচিত নেত্রী (সমাজসেবা সম্পাদিকা) হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন। পেশাগত দক্ষতায় বাংলাদেশ বিমানের ফ্লাইট সার্ভিসে দীর্ঘদিনের অভিজ্ঞতা, ২০২৫ সালে ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন । তার কর্মদক্ষতা প্রশ্নাতীত। গণমানুষের প্রিয়মুখ নিশি সহজ-সরল ও অমায়িক ব্যবহারে নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয়ভজন। মাঠের কর্মী হিসাবে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে দিন-রাত ঘুরে লিফলেট বিতরণ ও ভোট চেয়েছেন। ​সাতক্ষীরার অবহেলিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলতে, দেশনায়ক দলের চেয়ারপারসন তারেক রহমানের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী !

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *