সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ মহান মে দিবস আজ: শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম
সুন্দরবনে পুশব্যাগ করা ৭৮ জনকে মোংলায় আনা হচ্ছে

সুন্দরবনে পুশব্যাগ করা ৭৮ জনকে মোংলায় আনা হচ্ছে

অনলাইন ডেস্কঃ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি থেকে ভারতের নৌবাহিনীর পুশব্যাগ করা ৭৮ জন মুসলিম ব্যক্তিকে নিয়ে রবিবার (১১ মে) সকালে মোংলার উদ্দেশে রওনা হয়েছে কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা। ধারণ ক্ষমতার অতিরিক্ত হওয়ায় কাঠের ট্রলারে করে তাদেরকে আনা হচ্ছে। দুপুর নাগাদ তারা মোংলায় পৌঁছাবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড, বিজিবি ও বনবিভাগ সূত্রে জানা যায়, পুশব্যাগ করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে শুক্রবার তাদেরকে ভারতের নৌবাহিনী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাড়ির কাছে নামিয়ে দেয়। তারা ফরেস্ট স্টেশনে এসে আশ্রয় নেয়।

জানা যায়, ভারতের গুজরাটের বস্তিতে বসবাস করত তারা। ভারতের বৈধ নাগরিকত্ব দেখাতে না পারার কারণে তাদেরকে পুশব্যাগ করা হয়েছে। খবর পেয়ে মংলা কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। বন বিভাগ তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। পুশব্যাগ করা ব্যক্তিদের শ্যামনগর উপজেলা প্রশাসন ও সুন্দরবন বিভাগ থেকে খাবার সরবরাহ করা হয়। তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হবে তা কোস্টগার্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *