কোস্টগার্ড, বিজিবি ও বনবিভাগ সূত্রে জানা যায়, পুশব্যাগ করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে শুক্রবার তাদেরকে ভারতের নৌবাহিনী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাড়ির কাছে নামিয়ে দেয়। তারা ফরেস্ট স্টেশনে এসে আশ্রয় নেয়।
জানা যায়, ভারতের গুজরাটের বস্তিতে বসবাস করত তারা। ভারতের বৈধ নাগরিকত্ব দেখাতে না পারার কারণে তাদেরকে পুশব্যাগ করা হয়েছে। খবর পেয়ে মংলা কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। বন বিভাগ তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। পুশব্যাগ করা ব্যক্তিদের শ্যামনগর উপজেলা প্রশাসন ও সুন্দরবন বিভাগ থেকে খাবার সরবরাহ করা হয়। তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হবে তা কোস্টগার্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে।
Leave a Reply