সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বাগেরহাটে মাদকসহ গ্রেফতার ২

বাগেরহাটে মাদকসহ গ্রেফতার ২

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে ৩৪১৫ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম শেখ (৫২) ও মো. মোস্তফা তারেক বাবু (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (১ এপ্রিল) দিনগত রাতে ফকিরহাট সদর ইউনিয়নে ওই অভিযান চালায় র‌্যাব।

এদিন বিকেল সোয়া তিনটার দিকে র‌্যাব-৬ এর মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানার ফকিরহাট সদর ইউনিয়নে অভিযান চালিয়ে রুপসা থানা এলাকার মো. শহিদুল ইসলাম শেখ ও ফেনী জেলার দাগনভূয়া থানার মো. মোস্তফা তারেক বাবুকে আটক করে। এ সময় আসামিদ্বয়ের দখল হতে ৩ হাজার ৪শ ১৫ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব।

গ্রেফতার আসামিদ্বয়কে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক মামলা রজু হয়েছে বলেও জানান র‌্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *