শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন করেছেন যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত (১৮ মার্চ ২০২৫) তারিখ এ কমিটির অনুমোদন দিয়েছে বলে জানান পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার। প্রধান শিক্ষক আরো জানান ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন হয়েছে, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে
সভাপতি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িগোয়ালিনী ইউনিয়ন সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন,সেক্রেটারি পদে পদ অধিকার বলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার, শিক্ষক প্রতিনিধি হিসাবে মাস্টার রুহুল আমিন, অভিভাবক সদস্য হিসাবে আইয়ুব আলী। এ বিষয়ে সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর কাছে জানতে চাইলে তিনি বলেন ৬ মাসের জন্য পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন হয়েছে, সভাপতি হিসাবে আমার যে দায়িত্ব আছে আমি সেটুকু সঠিকভাবে পালন করার চেষ্টা করবো, তাছাড়া কমিটির সকল সদস্যদের নিয়ে স্কুলের উন্নয়নমূলক কার্যক্রমসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয় সে বিষয়ে চেষ্টা চালিয়ে যাবো।
Leave a Reply