সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
হাঁসের ডিম ভাঙলে বেরিয়ে আসে সাপের বাচ্চা

হাঁসের ডিম ভাঙলে বেরিয়ে আসে সাপের বাচ্চা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে উলিপুরে হাঁসের ডিম ভেজে খাওয়ার জন্য ভাঙলে তার ভেতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলার থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হারুনেফড়া এলাকার, ফিরোজ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী আসাদুল, আছমা বেগম, ফুল মালা, বিপুলসহ অনেকেই বলেন, প্রতিবেশী ফিরোজ আলমের বাড়িতে হঠাৎ চিৎকার শোনা যায়। সেই চিৎকার শুনে আমরা তার বাড়িতে আসি। এসে দেখি একটি বাটিতে হাঁসের ডিম ভাঙ্গা আছে। সেই কুসুমের সঙ্গে একটি সাপের বাচ্চা দেখা যায়।

এ সময় ফিরোজ আলমের স্ত্রী কহিনুর বেগম (২৭) বলেন, তার চারটি হাঁস রয়েছে। হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। হাঁসের আবাসস্থল (খোয়াড়া) থেকে একটি ডিম বের করে এনে ফ্রিজে রাখেন। পরদিন সন্তানকে তা ভেজে খাওয়ানোর জন্য ডিমটি ভেঙে বাটিতে নিলে, তিনি দেখতে পান একটি সাপের বাচ্চা। এ সময় তিনি ভয় পেয়ে-চিৎকার শুরু করেন।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ডিমের ভেতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তা দেখার জন্য ভিড় জমায়। পরে সবার উপস্থিতিতে সাপের বাচ্চাটি পুড়িয়ে ফেলা হয়। সাপ দেখতে আসা অনেকের ধারণা, হাঁসের খোয়াড়ে সাপ ডিম পেড়ে থাকতে পারে। ওই ডিমের আকারটি হাঁসের ডিমের মতোই ছিল। সে কারণে সবাই বলছে হাঁসের ডিমের ভেতরে সাপের বাচ্চা; কিন্তু এটি তো সম্ভব না।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে হাঁসের ডিম থেকে সাপের বাচ্চা বের হওয়া সম্ভব না। ওই খোয়াড়া থেকে যে ডিমটি নেওয়া হয়েছিল সেটি সাপের ডিম ছিল। কারণ বাসাবাড়িতে গোখরাসহ বিভিন্ন সাপ বিচরণ করে থাকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *