সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবন সংলগ্ন নদনদী ৯০ দিন বন্ধ থাকায় ভালো নেই সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের জেলে বাওয়ালীরা

সুন্দরবন সংলগ্ন নদনদী ৯০ দিন বন্ধ থাকায় ভালো নেই সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের জেলে বাওয়ালীরা

বুড়িগোয়ালিনী (শ‍্যামনগর) প্রতিনিধিঃ
সাতক্ষীরা শ‍্যামনগর উপকূলীয় অঞ্চলে
সমুদ্র ও সুন্দরবন সংলগ্ন নদীতে ৩ মাস মাছ কাঁকড়া আহরণ করা বন্ধ থাকায় চরম দু‌র্ভোগে জেলেরা।
২০ মে থে‌কে ২৩ জুলাই সুমুদ্রে আর প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখতে ২য় দফায় ১ জুন থেকে ৩১আগস্ট নদনদী‌ সহ, মোট তিন মাস বন্ধ সুন্দরবন।
দেশের  সকল নদনদী ও সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরা এবং পর্যটকবাহী নৌযান চলাচল সম্পুর্নভাবে বন্ধ ঘোষণা করেছে বন‌ ও পরিবেশ মন্ত্রণালয়ও  মৎসঅ‌ধিদপ্তর । ফলে বিপাকে পড়েছে জেলে বাওয়ালী, মৌয়ালী সহ পর্যটন বাহী নৌ শ্রমিক।
উপকূলীয় অঞ্চলের প্রায় ৭০℅ মানুষ দ‌ারিদ্র সিমার মধ্যে বসবাস করে, জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত নদী ভাঙ্গন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে থাকে তবে এ অঞ্চলের মানুষের পেশা  সুন্দরবনের নদী-খালে মাছ কাঁকড়া আহারণ করা।
 সরকারীভাবে স‌ুমু‌দ্রগামী ও সুন্দরবন সংলগ্ন  মৎস‍্য আহরণকারী জেলেরা সরকারী সহায়তা হিসেবে  দুইবারে মোট ৮৬ কে‌জি করে চাউল পাওয়ার কথা সে অনুযায়ী উপকূলীয় জেলার ইউনিয়ন গুলোতে প্রথম পর্যায়ে ৫৬ কেজি চাল দেওয়ার কথা থাকলেও স্বজনপ্রীতি ‌ও দলীয়করণের অভিযোগ উঠেছে।
উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, উপজেলায় জেলেকার্ডধারীর সংখ্যা মোট ৮৩২৪ জন,বারোটা ইউনিয়নে সরকারি বরাদ্দকৃত মোট চাউলের পরিমাণ ৪৬৬.১৪৪(মেঃটন)
বুড়িগোয়ালানী এলাকার জেলে রুহুল আমিন অভিযোগ করেন আমার জেলেকার্ডে ফ্লুইড মেরে মেম্বার নিজের লোকের  চাল দেছে।
উপজেলার তথ্য অনুযায়ী বুড়িগোয়ালিনী ইউনিয়নে জেলেকার্ড ধারী ৩,৩৩৩ জন,তবে ১৫০ টাকার ট্রাক্স রশিদের মাধ্যমে চাল পেয়েছে ১,১৯৩জন।
গাবুরা ইউনিয়নে মোট জেলেকার্ডধারী ৫,২৫০ জন ১শ” টাকার ট্রাক্স রশিদের মাধ্যমে চাল পেয়েছে ৫৪ কেজি করে ১৬০০ জন।
তবে,বেশ কিছু জেলে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করেছে প্রকৃত সমুদ্রগামী জেলে বাউলিয়ারা বরাদ্দকৃত চাল থেকে বঞ্চিত হয়েছে।
আটুলিয়া ইয়নিয়নে মোট জেলে ২০৯৩ জন বিনা ট্রাক্সে ৫৬কজি করে চাউল বরদ্ধ অনুযায়ী ৭৪৫জনে মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান। রমজাননগর ইউনিয়নে জেলে ২২০০ জন বরদ্ধ কৃত চাল পেয়েছেন ৭৩৫ জন বিনা ট্রাক্সে।
মুন্সীগঞ্জ ইউনিয়নে মোট জেলেকার্ড ৩ হাজারের অধিক তবে ২ শ” টাকার ট্রাক্স রশিদের মাধ্যমে বরদ্ধ কৃত চাল পেয়েছেন ১১৯৩ জন জেলে। তবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত (৮ জুন ২৩ )তারিখে লিখত অভিযোগ করেছেন শ‍্যামনগর উপজেলা শাখার মৎস্যজীবী সমিতির সভাপতি জি এম মুনসুর আলম তিনি অভিযোগে উল্লেখ্য করেন মৎস্যজীবীদের মাঝে চাউল বিতরণ না করে তাহার খেয়াল খুশিমতো ব‍্যক্তিদের মাঝে,বালতি মাপে ২৪ থেকে ২৭ কেজি  এ চাউল বিতরণ করেন।
অভিযোগে আরো উল্লেখ্য থাকে অনিয়মের ফলে প্রকৃত জেলে বাওয়ালীরা নায‍্য প্রাপ‍্য থেকে বঞ্চিত হয়েছে তবে উপকূল অঞ্চলের প্রকৃত জেলে বাওয়ালিদের দাবি যারা মূলত মাছ কাঁকড়া আহরণের সাথে জড়িত না তাদেরকে বাদ দিয়ে যারা এই পেশার সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হোক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *