সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন
সুন্দরবন খুলনা রেঞ্জে বন বিভাগের ২ মাসের অভিযানে ইঞ্জিন চালিত ট্রলার, ৬২ টি নৌকা সহ ২৩ জেলে আটক

সুন্দরবন খুলনা রেঞ্জে বন বিভাগের ২ মাসের অভিযানে ইঞ্জিন চালিত ট্রলার, ৬২ টি নৌকা সহ ২৩ জেলে আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জে নিষিদ্ধ সময় মাছ ও কাঁকড়া ধরার অপরাধে গত ২ মাসে বন বিভাগ অভিযান চালিয়ে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার, ৬২ টি নৌকা, অবৈধ মাছ ও কাঁকড়া পরিবহনকালে ৪ টি মোটর সাইকেল জব্দ করেছে। এ সময় ২৩ ব্যাক্তিকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অভিযানে অবৈধ ভেশাল জাল,নিষিদ্ধ ভারতীয় কীটনাশক, হরিণ ধরার ফাঁদ, শুটকি চিংড়ি সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে, গত ১ জুন হতে ৩ মাসের জন্য সুন্দরবনের সকল পাশ-পারমিট বন্ধ করেছে বন বিভাগ। শুধু জেলে বাওয়ালী নয় সেই সাথে পর্যটকের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সুন্দরবনে পারমিট বন্ধ করাকালিন সময় এক ধরনের অসাধূ জেলেরা মাছ ও কাঁকড়া ধরে থাকে। এটিকে প্রতিহত করতে এ বছর খুলনা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়িতে ব্যাপকভাবে টহল কার্যক্রম জোরদার করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তার দিক নির্দেশনায় সুন্দরবনে বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম চালিয়ে বন বিভাগের সদস্যরা অসংখ্য নৌকা সহ অপরাধের সাথে জড়িত জেলেদেরকে আটক করতে সক্ষম হয়। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, সুন্দরবন বন্ধের সময় গত ২ মাসে খুলনা রেঞ্জে ২৭ টি পিওআর মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় ২৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ৩৪ টি ইউডিওআর মামলায় পলাতক আসামী রয়েছে ৪৬ জন। সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময় বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়ির সদস্যরা প্রতিনিয়ত টহল কার্যকম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে বন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে অনেক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে অসংখ্য নৌকা সহ তাদের ব্যবহৃত অবৈধ জাল ও অন্যান্য জিনিষপত্র। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *