সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকা সহ ২০০ কেজি চিংড়ি জব্দ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকা সহ ২০০ কেজি চিংড়ি জব্দ

বুড়িগোয়ালিলী ( শ্যামনগর)প্রতিনিধিঃ
সরকারী নির্দেশনা মোতাবেক জুন, জুলাই ও আগস্ট মাসে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকার সত্বেও অবৈধ ভাবে সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে প্রবেশ করে নদীতে বিষ দিয়ে শিকার কৃত ২০০ কেজি চিংড়ি মাছ সহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগের সদস্যরা।
মঙ্গলবার (৮ আগস্ট) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এসব চিংড়ি মাছসহ নৌকাটি জব্দ করা হয়।
কোবাদক স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ঐ নৌকা থেকে ৩ বোতল কীটনাশক ও নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *