সরকারী নির্দেশনা মোতাবেক জুন জুলাই, আগস্ট মাসের প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে গত ২ মাসে (জুন-জুলাই) ০৮ টি ইঞ্জিন চালিত ট্রলার, ১৩০ টি নৌকা এবং অবৈধ কাঁকড়া পরিবহন কালে ০১ (এক) টি পিকআপ ভ্যান জব্দ করে বনবিভাগ। এছাড়াও ১০১ জনকে আটক করে। উদ্ধার করে অবৈধ ভেসালী জাল, নিষিদ্ধ কীটনাশক, হরিণ ধরার ফাঁদ, শুটকি চিংড়িসহ অন্যান্য সরঞ্জাম।
সরকারী নির্দেশনায় গত ১ জুন হতে ৩ মাসের জন্য সুন্দরবনে সকল ধরণের পাশ পারমিট বন্ধ ঘোষণা করে বন বিভাগ। শুধু জেলে বাওয়ালী নয়, সেই সাথে পর্যটকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারী করা হয়। তারপরও কিছু অসাধু মানুষ গোপনে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করার অপচেষ্টা চালায়। এ সকল অপরাধ প্রতিহত করতে সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সমন্বয়ে সুন্দরবনে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এসময় বন বিভাগের সদস্যরা অসংখ্য নৌকাসহ এর সাথে জড়িত জেলেদের আটক করতে সক্ষম হয়েছে।
পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক সাতক্ষীরা রেঞ্জের এসি এফ এম, কে, এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গত ২ মাসে সাতক্ষীরা রেঞ্জে ০৭ টি পিওআর মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় ২২ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ৩১ টি ইউডিওআর মামলা এবং ১৬ টি সিওআর মামলা (যার আসামী সংখ্যা ৭৯ জন) দায়ের করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে মামলা নিষ্পত্তির মাধ্যমে ২৩,৩৬,০০০/- (তেইশ লক্ষ ছত্রিশ হাজার টাকা) রাজস্ব আদায় করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময় বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সদস্যরা প্রতিনিয়ত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতোমধ্যে বন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে অনেক কে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
Leave a Reply