সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবনের সম্পদ রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতা করায় পুরুস্কারপেলো ২০ সিপিজি সদস্য

সুন্দরবনের সম্পদ রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতা করায় পুরুস্কারপেলো ২০ সিপিজি সদস্য

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করায় ২০ জন সিপিজি সদস্যকে পুরুস্কিত করলো খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান। বুধবার বেলা ১১ টায় সুন্দরবন কাশিয়াবাদ স্টেশন চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে তাদের হাতে পুরুস্কাার হিসাবে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান। এ সময তিনি বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় সিপিজি সদস্যরা বিভিন্নভাবে বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করায় অনেক বন অপরাধীকারি সদস্যরা আটক হযেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যার ফলে তাদেরকে পুরুস্কিত করা হলো।আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রানী শিকারকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলে তাদেরকে বন বিভাগের পক্ষ থেকে পুরুস্কিত করা হবে। পুরুস্কার বিতরন অনুষ্ঠান উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, নলিয়ান স্টেশন কর্মকর্তা তানজিলুর রহমান,বানিয়খালী স্টেশন কর্মকর্তা একেএম আবু সাঈদ, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলী,দাকোপ- কয়রা সহ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি অসিত বরন মন্ডল, ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী, রেঞ্জ স্টাফ মোঃ মেজবাউল ইসলাম প্রমুখ। এ ছাড়া বিভিন্ন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, সিএমসির সদস্য,সিপিজি সদস্য সহ ভিসিএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *