সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সুন্দরবনের নিষিদ্ধ এলাকা থেকে আট নৌকা ও ছয় জেলে কে আটক করেছে বনবিভাগ

সুন্দরবনের নিষিদ্ধ এলাকা থেকে আট নৌকা ও ছয় জেলে কে আটক করেছে বনবিভাগ

উপকূলীয় প্রতিনিধিঃ

পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় মাছ,কাঁকড়া শিকারের সময় ছয় জেলেকে আটক করেছে বনবিভাগ। রোববার রাতে বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা মো. হাবিবুল ইসলামের নেতৃত্বে দোবেঁকীর আগরাকোনা, বালুইঝাকি ও তবলাকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় আটক জেলেদের ব্যবহৃত  ৮টি নৌকা জব্দ করা হয়েছে বলে জানান বনবিভাগ।

আটক কৃত জেলেরা হলো শ্যামনগর উপজেলার পাখিমারা গ্রামের সামছুর রহমান, সোহেল হোসেন, সুমন হোসেন, বকুল হোসেন, নজরুল ইসলাম ও মোসলেম আলী।
সহকারী বন সংরক্ষক এম,কে, এম ইকবাল হোছাইন চৌধুরী জানান আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে যেয়ে মাছ ধরছিল এমন খবর পেয়ে তাথখনিক অভিযান চালিয়ে সুন্দরবনের অভয়রণ‍্যো এলাকা থেকে নৌকা সহ আটক করা হয়।

তিনি আরো বলেন অভিযানের বিষয়টি বুঝতে পেরে কিছু সংখ্যক জেলে বনের মধ্যে পালিয়ে যাওয়ায় তাদের নৌকাগুলো জব্দ করা হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আটক জেলেসহ নৌকাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *