সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৫টি নৌকা সহ ১৪জেলে আটক

সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৫টি নৌকা সহ ১৪জেলে আটক

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:
 পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে বন বিভাগের বিশেষ অভিযানে ৫টি নৌকা ১৪ জন জেলে ও নৌকার মালামাল জব্দ করা হয়েছে। 
গতকাল শনিবার (১১ই ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর নেতৃত্বে সুন্দরবনের অভয়ারণ্যে অভিযান চালায়ে ডিঙ্গিমারি এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃত জেলেরা হলেন,শ্যামনগর উপজেলার নুর ইসলাম শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৪২),মোন্তেজ আলীর ছেলে ওহাব আলী(৪৩),নাসিম উদ্দিন গাজীর ছেলে আবুল গাজী (৬২), ইসমাইল মল্লিকের ছেলে মহিবুল্লাহ মল্লিক (২৮), নেছার গাইনের ছেলে নুরুল আলম গাইন (২০), মোশারফ হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), জালাল মোল্লার ছেলে আমজাদ মোল্লা (৫৫),রফিকুল গাজীর ছেলে আসাদুল (৪০), আমুর আলী গাজীর ছেলে রিপন (২০), দাউদ আলী গাজীর ছেলে বাবর আলী (৩৩), আলী সরদারের ছেলে আমজাদ (৩৫), ইমান আলী খালি ছেলে ইউনুস আলী (৪৮) জমাত আলী ছেলে মুন্নাক (৬২),আক্কাস গাজীর ছেলে আকবর গাজী (৪৫),৫ নম্বর কয়রা খুলনা।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী স্যারের বিশেষ অভিযানে সুন্দরবনের অভয়ারণ্য এলাকার ডিঙ্গিমারি থেকে আসামিদের আটক করে। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *