সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবনের অভয়রণ‍্য এলাকা থেকে আট জেলে সহ মাছ ধরা সরমজামাদী আটক পরে সিওআর মামলায় মুক্তি

সুন্দরবনের অভয়রণ‍্য এলাকা থেকে আট জেলে সহ মাছ ধরা সরমজামাদী আটক পরে সিওআর মামলায় মুক্তি

নিজস্ব প্রতিবেদকঃ

শুক্রবার বিকেল পাঁচটায় সুন্দরবনের আগ্রোকনা চড়কগাছি খাল এলাকায় সাতক্ষীরা স্মার্ট টিম -০২ ও দোবেকী টহল ফাঁড়ীর সঙ্গীয় স্টাফ সহ টহল করা কালে আট জেলে ও মাছ ধরা সরমজামাদী আটক করা হয়।
দোবেকী টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জেলেদের আটক বিষয় জানতে চাইলে তিনি বলেন আসামিরা পাশের সত্য ভঙ্গ করিয়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করায় আসামিদের হাতেনাতা আটক করি। আটক কৃত জেলেরা  শ‍্যামনগর উপজেলা পারশেখালী গ্রামের।
 আটকৃত আসামী ও মালামাল উদ্ধার করে পরিমাপ করতে জব্দ করি। আসামিদের নৌকা সহ দোবেকী টহলফাঁড়ীতে নিয়ে আশার পরে,
শনিবার সন্ধ্যায় বুড়িগোয়ালিনী স্টেশনে তাদের কে নিয়ে আসার পরে নিজেদের দোষ শিকার করিয়া মামলাটি বিভাগীয় ভাবে নিষ্পত্তি করার জন্য আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে রেঞ্জ কর্মকর্তা সাতক্ষীরায় আবেদন করেন।
রেঞ্জ কর্মকর্তা দপ্তরে আবদনের পরে শনিবার রাত ৯টায় সি ওআর মামলা করার নির্দেশ প্রদান করে। ১৯২৭ সনে (যাহা ২০০০সনে সংশোধিত ) বন আইনের ৬৮ ধারা মোতাবেক অত্র সি ও আর বন মামলাটি দাখিল করা হয়েছে।
যার মামলা সি ও আর বিজি নং ১৯ দোবেকি অব সাত ২০২২/২০২৩।
আটক কৃত জেলেদের এক লাখ ত্রিশ হাজার টাকা ক্ষতি পুরুণ বাবদ সিওআর মামলায় মুক্তি দিয়েছে বলে জানান বন বিভাগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *