সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান
সাতক্ষীরা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন

সাতক্ষীরা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন

মুন্সীগঞ্জ (শ্যাামনগর) প্রতিনিধিঃ

”অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামে দিবস উদযাপিত হয়। ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিএনআরএস-সিডা-বিফোআরএল প্রকল্পের উদ্যোগে
সুইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার রমজানগগর ইউনিয়নের মানিকখালী গ্রামে, উক্ত দিবস উদযাপনটি শুরু হয় র‌্যালীর মাধ্যমে, র‌্যালিটি মানিকখালী গ্রাম থেকে শুরু করে মানিকখালী বাজার প্রদক্ষিণ করে মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ, আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় নারী মলিনা রানী, ইউপি সদস্য আসমা আক্তার, আ: সালাম, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান, সাইট অফিসার- তৌহিদ হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর মায়া রানী ও রোজিনা পারভীন। সকলেই দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন নারী-পুরুষের মজুরী বৈষম্য নিরসনে ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরন বিষয়ে ইউএনও এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শ্যামনগর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান অংশগ্রহনকারীরা। দিনব্যাপী গ্রামীন নারীদের বিভিন্ন খেলাধুলার হাড়িভাঙ্গা, সুই সুতা এবং ঘরের কাজের অদল বদল খেলা ধুলার মধ্য দিয়ে দিবস উদযাপনটি সফলভাবে শেষ হয়। সম্পূর্ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-, সিএনআরএস এর ডকুমেন্টেশন এন্ড রিপোর্টিং অফিসার মেহজাবীন মৌ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *