সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান
সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির মাসিক সভা

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির মাসিক সভা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারি কমিশনার (ভিপি, রেকর্ডরুম. লাইব্রেরী ও প্রবাসী কল্যাণ শাখা) জান্নাতুল নাঈম সুগন্ধা এর সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়।

সভায় গতমাসের রেজুলেশনে উপর অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, পুলিশ পরিদর্শক (সাইবার ইনচার্জ) এস‌আই জুয়েল, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সাতক্ষীরা, আইসিটি শিক্ষক (৩জন), ব্রেকিং দ্য সাইলেন্স এর মোঃ আব্দুল মান্নান প্রমূখ। উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যগণ।

সাইবার অপরাধ প্রতিরোধ; মাধ্যমিক পর্যায়ের স্কুলে সাইবার প্রতিরোধে কমিটি গঠন, সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের করনীয়, ভালো ভালো সচেতনতামূলক কন্টেইন তৈরি ও সম্প্রচার করা, আইসিটি শিক্ষকদের মধ্যেমে: ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, এলাকা ভিত্তিক অনলাইন অপসংস্কৃতি রোধ, অনলাইন মনিটরিং জোরদার করা।

আইসিটি ও ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য ওয়েভ সাইট ও সিটিজেন চার্টারে আপডেট যাখা, জেলার ১২০টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল ও শিক্ষার্থীদের ব্যবহার নিশ্চিত করা, সর্বস্তরের তদারকি করা, ডিজিটাল ডিভাইস অনলাইন ভিত্তিক হাজিরার ব্যবস্থা রাখা। ইনোভেশন হাব ও নতুন নতুন ধারণাগুলোর মূল্যয়ন করা।

তথ্য অধিকার বিষয়ে; সরকারি তথ্য দ্রুত সম্প্রচার, গুজব প্রতিরোধ, তথ্য অধিকার আইন বিষয়ে সচেতন করা, তথ্য প্রদানকারী কর্মকর্তা নাম ও নেমপ্লেটে নিশ্চিত করা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *