সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর প্রচন্ড আঘাত বসৎ ঘর ও দোকান লন্ড ভন্ড

সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর প্রচন্ড আঘাত বসৎ ঘর ও দোকান লন্ড ভন্ড

এম এ হালিম শ‍্যামনগর থেকেঃ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিঞ্চী গ্রামের  খাস খামার, মধ্যপাড়া, গেট পাড়া, কলোনিপাড়া সহ কয়েকটি পাড়ায়  উপর দিয়ে প্রচন্ড গতিতে টর্নেডো আঘাত হেনেছে  ।এতে উল্লেখযোগ্যসংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
আজ  বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য আজগর হোসেন বুলু জানান। তিনি আরো জানান, কিছু বুঝে ওঠার আগেই এই টর্নেডো আঘাত হানে। এ ঘটনায় ৫০ টির অধিক ঘর সম্পূর্ণ ধ্বংস হয়, এছাড়া  শতাধিক পরিবারের আধা পাকা ও কাচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।তাছাড়া কৈখালী ও মুন্সিগঞ্জ ইউনিয়নেও ক্ষয়ক্ষতির খবর  পাওয়া গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় শিলা বৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে চলেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *