সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হলো

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হলো

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় বর্ণাঢ‍্য আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে

উক্ত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ২০১৩-১৪ সালের সাতক্ষীরা আর বর্তমান ২০২৩ সালের সাতক্ষীরার ভিতরে আকাশ-পাতাল পার্থক্য। এজন্য কলঙ্কিত সালকে মনে রাখতে চায়না সাতক্ষীরাবাসী। যারা শান্ত সাতক্ষীরাতে বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা পুলিশ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। শনিবার (২৯ অক্টোবর) সকালে “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-এর আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন বক্তারা।

সভায় সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামােেনর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ্ আল হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমাল রক্ষা করা পুলিশের দায়িত্ব। সেই দায়িত্বকে আরও শিথিল করেছে কমিউনিটি পুলিশিং কমিটি। শহর থেকে গ্রাম পর্যায়ে এই কমিটি থাকাতে এখন ছোটখাটো যেকোন বিষয় পুলিশিং কমিটির মাধ্যমে সমাধান করা সম্ভব।

২০১৩-১৪ সালে সাতক্ষীরাতে জামায়াত-শিবিরের নারকীয় তান্ডবের কথা টেনে বক্তারা বলেন, একটা সময় সাতক্ষীরা মানে আতঙ্ক ছিল। ওইসময় এ জেলাতে অনেক মানুষের প্রাণ হারাতে হয়েছে স্বাধীনতা বিরোধীদের কাছে। তারা আবারও নতুন করে হত্যার মিশনে নেমেছে। যার উদাহরণ গত ২৮ অক্টোবরে ঘটে যাওয়া একাধিক ঘটনা। ওইদিনের ঘটনায় পুলিশের পাশাপাশি প্রাণ হারাতে হয় এক সাংবাদিককে। তারপরেও তারা থেমে থাকেনি। হরতাল-অবরোধ দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত। তবে সাতক্ষীরাতে হরতাল-অবরোধের বিন্দুমাত্র কোন প্রভাব পড়েনি। এ জেলার মানুষ তাদের ঘৃণার সাথে প্রত্যাখান করেছে।

এজন্য সাতক্ষীরাবাসী কলঙ্কিত ২০১৩-১৪ সালকে মনে রাখতে চায়না। বরং যারা সাতক্ষীরাতে পুনরায় কলঙ্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এজেলার মানুষদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খানসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারাসহ স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *