সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এমপি জগলুল হায়দারের গনসংযোগ

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এমপি জগলুল হায়দারের গনসংযোগ

শ‍্যামনগর প্রতিনিধিঃ

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে ও জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দারনগর চৌমুহনী হাট ও বাজারে আগত সর্বস্তরের জনগনের খোজখবরের পাশাপাশি ব্যাবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

২২ জুলাই (শনিবার) বিকাল ৫ টায় গনসংযোগ ও কুশল বিনিময়ের সময় সরকারের উন্নয়ন তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মূখার্জী। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবীর, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমশের ঢালী, সাধারন সম্পাদক এস এম আবুল হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভবতোষ মন্ডল, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সধারন সম্পাদক মাহবুব বাবু, শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,শ্যামনগর ক্রিকেট জায়ান্টের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা এস এম ফেরদাউস হায়দার,শ্যামনগর সরকারী কলেজ ছাত্রলীগ নেতা এস এম ফয়সাল হায়দার সহ ধলবাড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
গনসংযোগটি মূহুর্তের মধ্যে হাজারও মানুষের সমাগম ঘটে । শত শত নেতাকর্মী ও হাজারো সাধারন জনগনের উপস্থিতিতে গণ সংযোগটি পথসভায় রুপান্তরিত হয়। সংসদ সদস্য এসএম জগলুল হায়দার তার বক্তব্য বলেন,” বর্তমান সরকার উন্নয়নের সরকার।এ সরকারের আমলে বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে, পদ্মা সেতুসহ অসংখ্য উন্নয়ন সাধিত হয়েছে, সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক নৌকাকে পুনরায় ভোট দিতে তিনি সকলকে আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *