সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ২০ শিক্ষার্থী এ প্লাস পেল

শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ২০ শিক্ষার্থী এ প্লাস পেল

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর)প্রতিনিধিঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ৩৬০ ঘন্টা (৬ মাস) মেয়াদি  কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের জানুয়ারি-জুন, ২০২৩ সেসনে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। তার মধ্যে ২০ শিক্ষার্থী এ প্লাস পাওয়ার গৌরব  অর্জন করেছে ।
উল্লেখ্য ভাব বাংলাদেশ নার্গিস জাহান ফরিদা বেগম মেমোরিয়াল ট্রাস্টের আর্থিক সহায়তায় শ্যামনগরের সুবিধাবঞ্চিত বেকার যুবক যুবতীদের তথ্য ও প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়নে কাজ করছে।
একটি ব্যাচ থেকে ২০ শিক্ষার্থী এ প্লাস পাওয়ায়
ভাব বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর ড. এম. এম. জাহিদ হাসান ও সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খাঁনসহ ভাব বাংলাদেশের কর্মকর্তারা এপ্লাস প্রাপ্ত ২০ জন শিক্ষার্থী, কম্পিউটার প্রশিক্ষক এম এম আব্দুল্লাহ আল মামুন ও ম্যানেজার আব্দুল আলিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কম্পিউটার প্রশিক্ষক এম এম আব্দুল্লাহ আল মামুন এই ফলাফল প্রসঙ্গে জানান, শ্যামনগরের প্রাণকেন্দ্র জেসি কমপ্লেক্সের ৩য় তলায় অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে মাল্টিমিডিয়া ও ল্যাপটপের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।  ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে।’
শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলিম জানান, ইতিপূর্বে বেশ কিছু  শিক্ষার্থী অফিস এপ্লিকেশন  কোর্স সম্পন্ন করেছেন। তাদের মধ্যে কয়েকজন ভালো চাকরি পেয়েছেন এবং কেউ কেউ ফ্রি ল্যান্সিং করছেন। বর্তমানে কম্পিউটার অফিস এপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া দুইটি কোর্সে শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *