সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগর থানার নতুন ওসি আবুল কালাম আজাদ

শ্যামনগর থানার নতুন ওসি আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নবাগত ওসি হিসাবে কলারোয়া থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ যোগদান করেছেন।বৃহম্পতিবার পূর্বাহ্নে তিনি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।

গত ৪ জুলাই সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিপি স্বাক্ষরিত এক অফিস আদেশে কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ কে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হিসাবে পদায়ন করা হয়।একই আদেশে শ্যামনগর থানার সদ্য সাবেক ওসি নুরুল ইসলাম বাদল কে সাতক্ষীরার লাইন ও আর পদে পদায়ন করা হয়।

ইন্সপেক্টর আবুল কালাম আজাদ একজন হাস্যজ্জল, সদালাপী ও মানবিক পুলিশ অফিসার। ইতিপূর্বে তিনি তালা থানার ইন্সপেক্টর (তদন্ত), সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেছেন।তিনি যোগদান করার পরে শ্যামনগর উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *