আল-হুদা মালী: গাবুরা ইউনিয়নের ছাত্রদলের নেতা সহ-সভাপতি হাবিবুর রহমান ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সাড়ে ৪টার সময় গাবুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় তিনি এই সিদ্ধান্ত প্রকাশ করেন।
যোগদান অনুষ্ঠানে, হাবিবুর রহমান গণমাধ্যমকর্মীদের তিনি জানান, ব্যক্তিগত আদর্শ, ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সংগঠনের কার্যক্রম মূল্যায়ন করেই তিনি এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং কোনো ধরনের চাপ বা প্রভাবের ভিত্তিতে নয়। আমি মনে করি নতুন প্ল্যাটফর্মে কাজ করে সমাজের জন্য আরও অবদান রাখতে পারব।” শিবিরের স্থানীয় নেতারা তাকে স্বাগত জানিয়ে বলেন, নতুন কর্মীর যোগদান সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করবে।
ছাত্রশিবিরের নেতারা তাকে স্বাগত জানিয়ে বলেন, হাবিবুর রহমান কে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছি। সে নতুন কর্মী যুক্ত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে ইনশাল্লাহ।
গাবুরা ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিন হোসেন (সবুজ) মুঠোফোনে জানান, হাবিবুর রহমান গাবুরা ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। তিনি আজ গাবুরা জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ফেসবুকের মাধ্যমে আমরা শুনে বুঝলাম সে আমাদের ছাত্রদলের সংগঠন পরিবর্তন করে, ছাত্রশিবির সংগঠনে যোগদান করেছেন। তিনি শ্যামনগর উপজেলা ও জেলা ছাত্রদলের সংগঠন বরাবর কোনো অব্যাহতি দেননি। এখন আমরা শুনছি এ ব্যাপারে উপজেলা ও জেলা সংগঠনকে জানাব এবং আমরা সকলে মিলে একটি সিদ্ধান্ত গ্রহণ করব।
দলীয় সূত্র ও স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মতাদর্শে পরিবর্তন ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে তিনি এই নতুন রাজনৈতিক সংগঠনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।তার এই সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply