সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগর উপজেলা নূরনগরে অবৈধভাবে সরকারি জমিতে  পাকা ঘর নির্মাণ

শ্যামনগর উপজেলা নূরনগরে অবৈধভাবে সরকারি জমিতে  পাকা ঘর নির্মাণ

মেহেদী হাসান নুরনগর (শ্যামনগর) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ৪নং নুরনগর ইউনিয়নের দূরমুজখালি(শিব চন্দ্রপুর) নামক স্থানে একটি সরকারি দীঘি অবস্থিত।যাহা জেলা পরিষদ এর আওতাধীন রয়েছে।
অত্র সরকারি দিঘীর পাড়ে বেশ কয়েকটি পরিবারের বসতিঘর আছে। গত ৮ থেকে ১০ বছর পূর্বে আব্দুল আজিজ ওরফে বরিশাল নামক একজন ব্যক্তি পার্শ্ববর্তি গ্রাম কুলতলী এলাকা থেকে অত্র দিঘীর দক্ষিণ-পশ্চিম পাড়ে সরকারি কেয়ারের রাস্তার পাশেই অবৈধ দখল নিয়ে বসবাস করতে থাকেন। তিনি অত্র দিঘীর কেয়ারটেকার হিসেবে সবার কাছে পরিচয় দান করে থাকেন,ফলে কোন ব্যক্তি তার ভয়ে অবৈধ  কর্মকাণ্ডের প্রতিবাদ করে না।
গত ১০ -১৫ দিন পূর্বে আব্দুল আজিজ ওরফে বরিশাল দুরমুজ খালি থেকে কুলতলী ওয়াব্দার- ভেড়ীবাধ এর সরকারি কেয়ার-রাস্তার উপর ঘেষে জেলা পরিষদের জায়গার উপর গায়ের জোরে নিজের কর্তৃত্ব খাটিয়ে সম্পূর্ণ অবৈধভাবে একটি অধ্য পাকা ঘর নির্মাণ করতে থাকেন।
যাহা সম্পূর্ণ অবৈধ এবংমানুষ চলাচলের  বা কেয়ারের রাস্তাটিতে যানবহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এলাকার বহু জনগণ জানান, আব্দুল আজিজ ওরফে বরিশাল বিভিন্ন অসাধু নেতাকর্মীর সহযোগিতায়
গোপনে মানব পাচার সহ বহু অনৈতিক কাজে লিপ্ত আছে।
এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা সহ জেলার সর্বস্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এমন  ব্যক্তির অবৈধ কাজের প্রতিবাদ সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *