সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ্যামনগর উপজেলার সুন্দরবনে আটকে পড়া ১০ জন পর্যটককে উদ্ধার করলেন ইউএনও

শ্যামনগর উপজেলার সুন্দরবনে আটকে পড়া ১০ জন পর্যটককে উদ্ধার করলেন ইউএনও

 

এম এ হালিম শ‍্যামনগর থেকেঃ

গত শুক্রবার যশোর জেলা থেকে আগত ১০ জন পর্যটক ট্রলার যোগে সুন্দরবনের দোবেকি ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে খালের মধ্যে হারিয়ে যায়। পরে ঘুরতে ঘুরতে ট্রলারের তেল ফুরিয়ে যায়। ঐ বোটে থাকা পর্যটকেরা পরে আতঙ্কিত হয়ে সফরকারী অন্য বোটে অবস্থানকারী পর্যটকদের জানালে তারা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের কাছে সাহায্য কামনা করেন। ইউএনও তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বনবিভাগের ২ টি টিম, সাংবাদিক আব্দুর রহমান বাবু ও হালিম সহ ট্যুরিস্ট পুলিশের ২ টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বারের ১ টি টিম, বোট মালিকের অন্য ১টি টিম সহ মোট ৬টি উদ্ধারকারী টিম প্রেরণ করেন। প্রায় ৫ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০ টায় উদ্ধার করা হয়। আগত পর্যটকেরা উপজেলা প্রশাসন এ উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্ধারের কাজে জড়িত সাংবাদিক আব্দুর রহমান বাবু ও উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম , ট্যুরিস্ট পুলিশ, বনবিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *