সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ মহান মে দিবস আজ: শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম
শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

এম এ হালিম শ্যামনগর থেকে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে। বুধবার (১৯ মার্চ) বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জামায়াত সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল হামিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, শ্যামনগর রিপোর্টাস ক্লাবের গাজী আল ইমরান, অনলাইন নিউজ ক্লাবের মেহেদী মারুক মিলন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে সিরাজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক রণজিৎ বর্মন, সাংবাদিক আনিস সুমনসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হুসাইন বিন আফতাব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, আর এই শিক্ষা নিয়ে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।”
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চ্যালেঞ্জ ও নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সত্যের পথে অবিচল থাকা প্রতিটি সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব।
ইফতার মাহফিলে শ্যামনগরের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *