সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক এবং রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় শিক্ষার্থীদের ইংরেজি, গণিত, আইসিটি ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক এম এম আব্দুল্লাহ আল মামুন ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ।

অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়কে অল্প ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয় রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ। আইসিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এবং ইংরেজি ও গণিতে প্রথম স্থান অধিকার করে ত্রিপানি বিদ্যাপীঠ। উল্লেখ্য রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে ভাব বাংলাদেশ শ্যামনগরে ৫টি স্কুলের ১৫ জন ইংরেজি ও ২৫ জন গণিত শিক্ষককে আইসিটিতে প্রশিক্ষণ দিয়েছে। ৫টি বিদ্যালয়ে কমিউনিটি অ্যাওয়ারনেস এনগেজমেন্ট প্রোগ্রাম, দক্ষতা ভিত্তিক শিক্ষা পদ্ধতিতে পাঠদানের উপর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে কর্মশালা, বিদ্যালয় উন্নয়ন কর্মশালা করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *