সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বুড়িগোয়ালিনী তে

শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বুড়িগোয়ালিনী তে

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নিলডুমুর ডাকবাংলায় হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় সোমবার(২৭ অক্টোবর) সকাল ১০ টায়।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবনের কোল ঘেঁষে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় অসহায় ও দরিদ্র শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা সেবা নিতে আসেন।
 এ সময় চিকিৎসা নিতে আসা স্থানীয় আমেনা বেগম বলেন আমরা টাকার অভাবে ভালো চিকিৎসা পাই না যুবদলের পক্ষ থেকে ফ্রী এই চিকিৎসা সেবা দিয়ে আমাদের অনেক উপকারিতা করেছেন। যুবদলের সহযোগিতায় চিকিৎসা সেবা প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে,আগামীতে এভাবেই অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবে উপজেলা যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নাজমুল হক। উপস্থিত ছিলেন
উপজেলা যুব দলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জি এম রুস্তম আলী।যুগ্ন আহবায়ক হাফিজ আল কলল,বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের আহবায়ক গাজী আব্দুস সালাম, সদস্য সচিব হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক আল মামুন, যুগ্ন আহবায়ক অহিদুজ্জামান, মোহাম্মদ আবু মুসা,গাবুরা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক অপু, মুন্সীগঞ্জ যুবদলের  ভারপ্রাপ্ত আহবায়ক মিয়ারাজ হোসেন, ৮ নং ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হোসেন আলী, আব্দুল হাই, আসাদুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, মুন্সিগঞ্জ ছাত্রদলের আব্দুল হালিম, সাংবাদিক আবুজার।এছাড়াও বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, “যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের সেবায় নিবেদিত একটি সামাজিক শক্তি।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *