শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমীর আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে কলবাড়ি সংলগ্ন বালির মাঠে অনুষ্ঠিত এ খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলার উদ্বোধন করেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ, শিক্ষক মইনুল ইসলাম এবং বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমীর পরিচালক মাসুম বিল্লাহ। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
রোমাঞ্চকর এ প্রীতি ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নওয়াবেঁকি মিতালী সংঘ নিজেদের আধিপত্য ধরে রেখে ২-০ গোলের ব্যবধানে বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমীকে পরাজিত করে বিজয় অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
Leave a Reply