সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ্যামনগরে ভূমিহীনদের জমি দখলের অভিযোগ

শ্যামনগরে ভূমিহীনদের জমি দখলের অভিযোগ

 

শ্যামনগর প্রতিনিধিঃ

শ্যামনগরে গায়ের জোরে ভূমিহীনদের জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্ৰামের মৃত, হারেজ মোল্লার পুত্র মোঃ শহিদুল ইসলাম। তথ্য অনুসন্ধানে জানা যায়, ১ নং খাস খতিয়ানের ১৫৫ দাগের সরকারি জমি ১৯৯০ সালে গোমানতলী মৌজার জে,এল ১১১ ও ৮৮৩ দলিল মুলে মৃত,হারেজ মোল্লা সরকারিভাবে স্থায়ী বন্দোবস্ত দলিল প্রাপ্ত হয়। জমির পরিমাণ এক একর ৫০ শতক।

 

যাহা হারেজ মোল্লার মৃত্যুর পর তার ওয়ারিশগণ ভোগ দখল করে। বর্তমান জরিপে ১৫৫ দাগ ভাঙিয়া ১৭৬ ও ১৭৭ দুইটি দাগ হয়। ম্যাপ অনুসারে ১৭৭ দাগ শহিদুল মোল্লার দখলে এবং ওই দাগে সরকার তার নামে দলিল সহ ট্রেসম্যাপ করে দেন। কিন্তু ৩১ ধারায় ভুলবশত ১৭৬ দাগ শহিদুলের নামে রেকর্ড হয় এবং ১৭৭ দাগ গুমানতলীর আবু বক্কারের পুত্র আজিজ ও আমজাদের নামে রেকর্ড হয়। তার প্রেক্ষিতে রেকর্ড সংশোধনের জন্য শহিদুল মোল্লা দেওয়ানি মামলা দায়ের করেন। যাহার ধার্য দিন আগামী ১৩ই ফেব্রুয়ারি। ইতিপূর্বে আজিজ ও আমিনুর শ্যামনগর থানা কে অবহিত করলে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায়ের স্বার্থে কোর্টের ধার্য দিন পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোন প্রকার কাজকর্ম থেকে বিরত থাকতে বলেন। কিন্তু আজিজ ও আমিনুর গং কোর্ট এবং থানা পুলিশকে অমান্য করে ক্ষমতার দাপট দেখিয়ে আইনকে অমান্য করে পেশিশক্তি বলে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শহিদুল ইসলাম। তবে এ বিষয়ে জোরপূর্বক দখলকারী আমিনুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জমিতে আমি কাজ করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *