সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগরে বুড়িগোয়ালিনী গাবুরা(বিজি) কলেজে প্রায় অর্ধ কোটি টাকায় পাতানো নিয়োগের পরিকল্পনার প্রস্তুতি

শ্যামনগরে বুড়িগোয়ালিনী গাবুরা(বিজি) কলেজে প্রায় অর্ধ কোটি টাকায় পাতানো নিয়োগের পরিকল্পনার প্রস্তুতি

এম এ হালিমঃ
শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে,বুড়িগোয়ালিনী-গাবুরা(বিজি) কলেজে প্রায় ৪০ লক্ষাধিক টাকার বিনিময়ে পাতানো নিয়োগের পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ উঠেছে।একই এলাকার চাঞ্চল্যকর পোড়াকাটলা দীপায়ন স্কুলের পাতানো নিয়োগের পর সদ্য এমপিও হওয়া শিক্ষা প্রতিষ্ঠান বিজি কলেজের সভাপতি অরুন বিশ্বাস এবং ভারপ্রাপ্ত(অধ্যক্ষ) তপন কুমার মন্ডল পাতানো নিয়োগ সম্পন্ন করতে যাচ্ছেন মর্মে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
কলেজের সর্বশেষ সরকারী নিয়োগ নীতিমালা অনুযায়ী ১৭ আগস্ট,২০২৩ দৈনিক ইনকিলাব পত্রিকায় সৃষ্ট পদে (১)”আইসিটি ল্যাব এ্যাসিস্ট্যান্ট” এবং শূন্য পদে (২)অফিস সহকারী কাম হিসাব সহকারী ও (৩)আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।১৫ দিনের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়,সর্বশেষ আবেদন জমা দেয়ার তারিখ ছিলো ৩১ আগস্ট।
নিয়োগ বিজ্ঞপ্তির পূর্বে রাতারাতি নিয়োগ বাণিজ্যের চুক্তির টাকা ভাগ বাটোয়ারা করেন এবং প্রতিটি পদের বিপরীতে ৩ জন করে নিজেদের কোরাম প্রার্থী আবেদন করিয়েছেন সভাপতি নিজেই।(১)ল্যাব সহকারী সৃষ্ট পদে সভাপতি অরুন বিশ্বাসের নিজের ছেলে  সৌরভ বিশ্বাস জনসনকে ১৫ লক্ষ টাকায় চুক্তি,বর্তমানে শ্যামনগর রিডা হাসপাতালের একজন ডাক্তার হিসেবে কর্মরত।(২)অফিস সহকারী কাম হিসাব সহকারী শূন্য পদে ভামিয়া গ্রামের সুকুমার আউলিয়ার পুত্র উজ্জ্বল আউলিয়াকে ১৫ লক্ষ টাকায় চুক্তি করেছে।(৩)আয়া পদে  শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ এর শালী রুবিনা খানমকে ১২ লক্ষ টাকায় সর্বমোট ৪০/৪৫ লক্ষ টাকার বিনিময়ে চুক্তি করে রাতারাতি নিয়োগ সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করেছে অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি।ল্যাব সহকারী শূন্য পদে সভাপতি
তড়িঘড়ি করে খুব শীঘ্রই নিয়োগ বোর্ড গঠন করে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজে পরীক্ষার স্হান নির্ধারণ করে নিজেদের পছন্দসই ডিজি কলেজ প্রতিনিধি মনোনয়ন করিয়ে শিক্ষা অফিস ও কন্ট্রোলকৃত জনপ্রতিনিধির সহায়তায় এই পাতানো নিয়োগ বাণিজ্য সম্পন্ন করতে যাচ্ছে সদ্য এমপিও হওয়া বিজি কলেজ।
পূর্বের থেকে চুক্তিকৃত ডিজি প্রতিনিধি এবং সভাপতির সহায়তায় রাতারাতি প্রশ্নপত্র ফাঁস করে নিয়োগ বোর্ডের পাতানো নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা করেছে।সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন,যেকোন দিন অবৈধভাবে এই ভূয়া নিয়োগ করতে পারে তারা।
অত্র এলাকায় সাধারণ শিক্ষার্থী,অভিভাবক ও চাকুরী প্রত্যাশীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা।এভাবে নিয়োগ হতে থাকলে মেধাবী শিক্ষার্থীরা বারবার হেনস্তা ও নিয়োগ বঞ্চিত হচ্ছেন।অভিযোগ করে অনেক চাকুরী প্রার্থীরা এই নিয়োগ বাণিজ্য বন্ধ করার জন্য সংবাদমাধ্যম,মিডিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সরকারের সর্বোচ্চ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এই পাতানো নিয়োগের সাথে যারা জড়িত ও সংশ্লিষ্ট তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অত্র এলাকার সাধারণ ছাত্রছাত্রী,অভিভাবক,সুধী সমাজ,চাকুরীপ্রত্যাশী এবং সর্ব স্তরের জন সাধারণ।সরকারের প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে বলে সাধারণ জনগন জানান।
জানা যায় অত্র এলাকায় প্রায়ই শিক্ষা প্রতিষ্ঠানে একটি দুষ্ট চক্রের মাধ্যমে  দূর্ণীতি ও স্বজনপ্রীতির দ্বারা প্রভাবিত হয়ে সকল ক্ষেত্রে কোটিকোটি টাকা হাতিয়ে নিয়ে নিয়োগ বাণিজ্য করে থাকেন।
যারফলে মেধাবী শিক্ষার্থীরা আজ চাকুরী থেকে বঞ্চিত হয়ে আজ বেকারত্বের অভিশাপ নিয়ে সমাজের বোঝা হয়ে ঘুরে বেড়াচ্ছেন।এই পাতানো নিয়োগ বন্ধের জন্য সর্ব মহল থেকে অভিযোগ উঠেছে।
এবিষয়ে জানার জন‍্য সভাপতি অরুন বিশ্বাসকে ফোন দিলে তিনি  ফোন রিসিভ করেন নাই ও ভারপ্রাপ্ত প্রিন্সিপালের ফোন বন্ধ পাওয়ায।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *