সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
শ্যামনগরে নামাজে যাওয়ার পথে কিশোর গ্যাংয়ের হামলায় ৩ বন্ধু আহত

শ্যামনগরে নামাজে যাওয়ার পথে কিশোর গ্যাংয়ের হামলায় ৩ বন্ধু আহত

আটুলিয়া শ‍্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলায় নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিন বন্ধু আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে আটুলিয়া ইউনিয়নের কাছারিব্রিজ এলাকায় তিন বন্ধু মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় সাগর হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হন তারা। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, কাছারিব্রিজ এলাকায় তিন বন্ধু মাগরিবের নামাজ আদায় করতে যাওয়ার সময় হঠাৎ ১৬-১৭ বছর বয়সের দুই কিশোর ব্যাটারি চালিত ইজিবাইক থেকে নেমে এসে এক বন্ধুর উপর চড়াও হয়। এবং মুখে বলতে থাকে রাস্তার উপর কেন হাঁটছিস।
এসময়ে ঐ শিক্ষার্থীর সঙ্গে থাকা অপর দুই বন্ধু বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় আরো অন্তত ১০ থেকে ১৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য এসে তাদের পর অতর্কিত হামলা চালায়। তাদের মারধর করে।
হামলাকারীদের অধিকাংশের বয়স ১৫-১৭ বছরে মধ্যে বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আমি এ বিষয়ে শুনেছি তাদের খোঁজ খবর নিচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *