সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় যুবদের প্রচারণা অভিযান

শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় যুবদের প্রচারণা অভিযান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধঃ

সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় প্রচারণা অভিযান অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় বৃহস্পতিবার(১৩ জুলাই) বেলা ৩ টায় উপজেলা সদরে ডেঙ্গু সচেতনতায় পথচারী ও দোকানীদের মাঝে লিফলেট বিতরণ এবং মৌখিকভাবে সচেতন করা হয়।

প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ। প্রচারণা অভিযান চলাকালীন আয়োজকরা বলেন, ডেঙ্গু বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন ব্যাপকভাবে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা।করোনা মহামারীর পর এবছর ডেঙ্গুর ভয়াবহতা অনেক বেশি এবং দিন দিন ডেঙ্গু মহামারীতে রুপ নিয়েছে। এসময় যুবরা উপজেলা সদরের প্রতিটা দোকানী, পথচারী, যানবাহন চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সচেতনতা মূলক বার্তা পৌঁছে দেয়।

প্রচারণায় উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল,গাজী আল ইমরান,হিসাব রক্ষক বিধান মধু,চম্পা মল্লিক,রুবিনা পারভীন,বরষা গাইন, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন,সদর ইউনিটের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,আটুলিয়া ইউনিট সভাপতি শাকিল হোসেন,সদর ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,যুব সংগঠক মমিনুর রহমান,কলেজ ইউনিটের সদস্য আহাদুল্লাহ,সদর ইউনিটের সদস্য জামাল হোসেন, মিলিন মাসুদ সহ সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *