সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত

শ্যামনগরে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত

 শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
শ্যামনগরে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে ভার্চুয়াল এ বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ সাইফুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর,শ্যামনগর থানার ওসি(তদন্ত) মোঃ হাফিজুর রহমান প্রমুখ।কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *