সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ৬ কেজি গাঁজা জব্দ

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ৬ কেজি গাঁজা জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কয়াল পাড়া সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ডের অভিযানে ০৬ কেজি গাঁজা জব্দ হয়েছে।সোমবার (২৪ই জুলাই ) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কয়াল পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক তাদের থামার সংকেত দেয়া হয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ০৬ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *