সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শপু কে নাগরিক সংবর্ধনা

শ্যামনগরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শপু কে নাগরিক সংবর্ধনা

বিশেষ প্রতিনিধিঃ

শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন নাগরিক ফোরামের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি শ্যামনগরের কৃতি সন্তান সৈয়দ শরিফুল আলম (শপু) কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি গত এক সপ্তাহ যাবৎ ঢাকা থেকে সাতক্ষীরায় এসে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা নিয়ে শ্যামনগরসহ সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় গণসংযোগ, প্রচার প্রসার করে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া সাতক্ষীরাা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম, জগলুল হায়দারের সাথে মতবিনিময় সভা করেন।

বঙ্গবন্ধুপ্রেমী মানুষেরা তার গ্রামের বাড়ি শ্যামনগরের উত্তর আটুলিয়ায় ভিড় জমায়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সৈয়দ শরিফুল আলম (শপু) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হওয়ায় তাকে বিশেষ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথি সৈয়দ শরিফুল আলম (শপু),বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস, এম, আশিকুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগনেতা এম, মারুফ বিল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী সাধু রঞ্জন মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কবির হোসেন ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবু বাবু সহ সাবেক ছাত্রনেতা পলাশ, রাজিব সহ আওয়ামীলীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সৈয়দ শরিফুল আলম (শপু) সকলের ভালোবাসায় সিক্ত হয়ে সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছবি:শ্যামনগরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি “শপু” কে নাগরিক সংবর্ধনা

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *