সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগরে আদালতের আদেশ অমান্য করে  সম্পত্তি বাধা প্রদানের অভিযোগ উঠেছে 

শ্যামনগরে আদালতের আদেশ অমান্য করে  সম্পত্তি বাধা প্রদানের অভিযোগ উঠেছে 

শ‍্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা শ্যামনগর‌ উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়নের সোনামুগারী‌ গ্রামের হরিদাস গাইন‌ এর ক্রয় কৃত জমিতে কাজ করার সময় মৃত মাদার‌ আলী গাজীর পুত্র মোঃ নেছার উদ্দীন গাজী বহিরাগত লোক জন নিয়ে হরিদাস গাইন এর কাজে বাধা দেওয়ার অভিযোগ  উঠেছে।
গত২১ অক্টোবর শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখাযায় হরিদাস গাইনের ক্রয়কৃত সম্পিত্তে দীর্ঘদিন ভোগদখলে আছে,হটাৎ করে পাটিশনের কথা বলে মামলা সহ এই জমি নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ নেছার উদ্দীন গাজী একটি পিটিশন মামলা করে মামলা নং p-১০৩০/২৩ ( শ্যাম), ধারা – ১৪৫ ফৌঃ কাঃ বিঃ আদেশ নং০৬, তারিখ‌ ১৬ অক্টোবর ২৩ স্বারক নং -৫১৮৬ তাং- ১৭/১০/২৩।
এবিষয়ে হরিদাস গাইন‌ বলেন, আমাদের ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে, পূজার সময় আমি আমার নিজের জমিতে কাজ করছি দেখেন নেছার‌ বাহির থেকে লোক জন এনে কাজে‌ বাধা দিচ্ছে। কাজ করতে দিচ্ছে না, আমার কাজের লোকজনদের তাড়িয়ে দিয়েছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের এলাকা থেকে বিতাড়িত করতে চায় নেছার। এ বিষয়ে উভয় পক্ষর উপস্থিতি থেকে থানায় বাসাবসি হয়েছে এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন আমি আদালত সিন্ধান্তের বহিরে যেতে পারিনা তিনি উভয় পক্ষের কাগজ দেখে শান্তিপূর্ন ভাবে বসবাস করার উপদেশ দেন।
 উনি নিজেই সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ করেন।
তিনি আবার তা অমান্য করে আমার কাজ করতে বাধা‌ দিচ্ছে। আমি সোনামুগারী‌ মৌজার জে এল নং-২৪, এস এ খতিয়ান নং- ১০৩, দাগ নং- ৩৭০, ৩১৭ । ৭৬ শতকের মধ্যে ১৬ শতক জমি তে কাজ করার সময় বাধা দিয়ে দখল করতে আসছে।
 এবিষয়ে অত্র এলাকার মেম্বার মাজিদ গাজী কাছে
জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন নেছার উদ্দিন অন্যায় ভাবে জুলুম করছে এবং এ বিষয়টা সমাধানে আসা উচিত। এ ব্যাপারে  মৃত মাদার‌ আলী গাজীর পুত্র মোঃ নেছার উদ্দীন গাজী বারবার তার ব্যাবহারিত মোবাইল ফোনে ফোন দিয়ে ফোন রিসিভ করেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *