সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মালামাল নিয়ে এমভি লিবার্টি মোংলায়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মালামাল নিয়ে এমভি লিবার্টি মোংলায়

বাগেরহাট প্রতিনিধিঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি লিবার্টি হারভেস্ট নামের একটি বিদেশি জাহাজ। রোববার (২ জুলাই) দুপুর ১২টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি নোঙ্গর করে।

এর আগে ৩ মে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রূপপুরের পণ্যবাহী জাহাজ লিবার্টি হারভেস্ট।

মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এইচএসআর ওসান ট্রেডার্সের ব্যবস্থাপক বিপ্লব খান জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ৩ মে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি লিবার্টি হারভেস্ট। এরপর পানামা পতাকাবাহী এ জাহাজটি ২ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে আসে। বর্তমানে জাহাজটি থেকে এ সব পণ্য খালাসের কাজ চলমান রয়েছে।

বিপ্লব খান আরো জানান, খালাসকরা পণ্য বন্দর জেটির সেডে রাখা হবে। জাহাজের সব পণ্য খালাসে সময় লাগবে তিনদিন। এরপর জেটির সেডে ডাম্পিং করা এ পণ্য সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *