সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় এমভি বসুন্ধরা ম্যাজিষ্ট্রি

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় এমভি বসুন্ধরা ম্যাজিষ্ট্রি

বাগেরহাট প্রতিনিধি:

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ম্যাজিষ্ট্রি নামক একটি বানিজ্যিক জাহাজ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে জাহাজটি।

ওই জাহাজের শিপিং এজেন্ট মের্সাস টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৯ সেপ্টেম্বর ৫১ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এর পর চট্রগ্রাম বন্দরে ১৯ হাজার ৩০০ মেট্রিকটন খালাস করে। বাকী ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরে পৌছায় জাহাজটি। হারবাড়িয়া এলাকায় অবস্থান রেখে জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছানো হবে।

এর আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানী করা ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর মোংলা বন্দরে এসেছিলো এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বানিজ্যিক জাহাজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *