সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
রমজানে নলতা হাট-বাজার মনিটরিং করলেন কালিগঞ্জ এসিল্যান্ড

রমজানে নলতা হাট-বাজার মনিটরিং করলেন কালিগঞ্জ এসিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে অধিকাংশ ব্যবসায়ী অধিক লাভের আশায় মালামালের মূল্য বৃদ্ধিতে সক্রিয়। এজন্য বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচামালের দর/মূল্য নিয়ন্ত্রণ করতে কালিগঞ্জের বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সোমবার বেলা ৩টার দিকে নলতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ এসিল্যান্ড মো. আজাহার আলী।

এসময় সাথে ছিলেন নলতা আহছানিয়া সেলিমউল্লাহ ক্যাডেট স্কুলের পরিচালক ও সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন সবুজ সহ সঙ্গীয় ফোর্স।

মানবিক ও কর্মবান্ধব এসিল্যান্ড মো. আজাহার আলী বাজারের সব ধরনের দোকানে যেয়ে বাজার দর শোনাবোঝা করেন এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করেন। দোকানে মুল্য তালিকা টানানো ও মুল্য চড়া না করতে পরামর্শ দেন সকলকে। তবে এ এসময় কারো কোন জরিমানা করা হয়নি। তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দোকানীসহ স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *