সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মৌলভীবাজারে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৮ অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন-৫২ কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মিজান, শ্রীমঙ্গল ক্যাম্প র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাসরীন চৌধুরীসহ বিজিবি, র‌্যাব ও আনসার ভিডিপি কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সভায় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সতর্ক থাকবে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিয়োগ করা হবে।

মৌলভীবাজার জেলায় এবছর শারদীয় দুর্গাপূজায় ১০৩৬টি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় মণ্ডপ কমিটিকে সিসি ক্যামেরা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *