সংবাদ শিরোনামঃ
বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর গাবুরা-বুড়িগোয়ালিনী সংযোগ খেয়াঘাটের ডুমুরিয়া ঘাট ভাঙনের মুখে সংস্কারের দাবি স্থানীয়দের  গাবুরা ডুমুরিয়া খালপাড়ের রাস্তায় ইট সলিংয়ের দাবি স্থানীয়দের  খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জে মাদক ও পথবন্ধকারীর বিরুদ্ধে মানববন্ধনঃ দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত শ্যামনগরে আটুলিয়াতে দিনে দুপুরে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার লুট কালিগঞ্জের ধলবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক বিশেষ সভা অনুষ্ঠিত লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
মোরেলগঞ্জে সুষ্ঠু পরিবেশে এস.এস. সি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১১১পরীক্ষার্থী

মোরেলগঞ্জে সুষ্ঠু পরিবেশে এস.এস. সি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১১১পরীক্ষার্থী

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। ৩০ এপ্রিল (রোববার) অনুষ্ঠিত পরীক্ষায় ৯ টি কেন্দ্রে ৪ হাজার ৪’শত ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৩’শত ৬৯ অংশ গ্রহণ করেন।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান মোরেলগঞ্জ এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র,সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র,রওশন আরা বালিকা বিদ্যালয় ও আব্দুল আজিজ মেমোরিয়াল কেন্দ্র,পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র,দৈবজ্ঞহাটি বিশ্বেস্বর বহুমুখী বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।পরীক্ষা শেষে শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবকের সাথে কথা হলে তারা জানান শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়েই এস এস সি’র প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে,আশা করছি শেষ পরীক্ষা পর্যন্ত এমন পরিবেশ বিরাজমান থাকবে।উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন কেন্দ্রে নিয়োগকৃত ট্যাগ অফিসারদের সাথে এবং কেন্দ্র সচিবদের সাথে পরীক্ষা চলাকালীন সময়ে যোগাযোগ রেখেছেন।পরীক্ষাকেন্দ্রের ভিতরে এবং বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পরার মত। ইউএনও এস এম তারেক সুলতান জানান, এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *