সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা
মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করলেন উপজেলা চেয়ারম্যান

মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করলেন উপজেলা চেয়ারম্যান

 

সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন গিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃশাহ-ই আলম বাচ্চু।গত ২৩ নভেম্বর (বুধবার) উপজেলার ৯৫নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান তিনি।ওইদিন পরিদর্শনে গিয়ে তৃতীয় শ্রেণিতে ১১ ,চতুর্থ শ্রেণীতে ১৫, পঞ্চম শ্রেণিতে ৯ জন শিক্ষার্থী দেখতে পান।উক্ত বিদ্যালয়ে ২০১২ সাল থেকে প্রধান শিক্ষকের পদটি শুন্য রয়েছে,৫ জন সহকারী শিক্ষক কর্মরত রয়েছে তাহার মধ্যে সহকারী শিক্ষক নাসির হাওলাদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।সরেজমিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়ে দেখতে পান গত ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ হইতে অব্যবদি ২৩ নভেম্বর পর্যন্ত শিক্ষক নাসির হাওলাদারকে বিদ্যালয়ের হাজিরা খাতায় কোন সাক্ষর দেখা যায় নি,মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় অভি্যুক্ত শিক্ষক কতৃপক্ষকে না জানিয়ে কোন ছুটির অবেদন ছাড়াই নিয়ম নিতির তোয়াক্কা না করেই তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। স্হানীয় সুত্রে জানা যায় অভি্যুক্ত শিক্ষক নাসির হাওলাদার বিদ্যালয়ে উপস্থিত না হয়ে বিভিন্ন তদবির নিয়ে ব্যস্ত থাকেন,এ সময়ে স্হানীয় কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দেখতে পেয়ে শিক্ষক নাসির এর নানা অপকর্মের অভিযোগ তার কাছে তুলে ধরেন,উপস্থিত একাধিক অভিভাবক জানান অত্র বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গত কয়েক বছর ধরে মাঝেমধ্যে স্কুলে এলেও কিছুক্ষণ পর হাজিরা খাতায় সই করে চলে যান,মাঝে মাঝে হাজিরা খাতায় অগ্রিম সাক্ষর করে চলে যান, গত কয়েকমাস ধরে তিনি বিদ্যালয়টিতে অনুপস্থিত,ফলে বিদ্যালয়টিতে মানসম্মত শিক্ষা ভেস্তে যেতে বসেছে বলে ওই সব এলাকার অভিভাবকদের অভিযোগ।সার্বিক পরিবেশ অপরিষ্কার ও অপরিচ্ছন্ন,ফলে কোমলপ্রাণ শিশু শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দেখলেই মনে হয় দীর্ঘদিন ধরে সেখানে কোন উন্নয়নের ছোয়া লাগেনি,বিদ্যালয়ে বরাদ্দকৃত সরকারি কোন টাকার হিসাব পাওয়া যায় নি,বিদ্যালয়টিতে নতুন কোন আসবাবপত্র দেখা যায় নি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন জানান উপজেলা চেয়ারম্যান মহোদয় বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার বিষয়টি শুনেছি,অভি্যুক্ত শিক্ষক নাসির হাওলাদারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানাবিধ অভিযোগ রয়েছে,অত্র বিদ্যালয়টির শৃঙ্খলা এবং শিক্ষার মান ফেরাতে আমি উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *