সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিরেন মন্ডল ও গীতার বাড়িতে-এমপি মিলন

মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিরেন মন্ডল ও গীতার বাড়িতে-এমপি মিলন

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে মোরেলগঞ্জে এসে নিহতের বাড়িতে ছুটে যান স্থানীয় এমপি এ্যাড. আমিরুল আলম মিলন।

সোমবার (১৭ জুলাই) বিকেলে বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বীরেন মন্ডল ও তার স্ত্রী গীতা রানী মন্ডলের বাড়িতে বাগেরহাট ০৪ আসনের এমপি এ্যাড. আমিরুল আলম মিলন উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও নগদ অর্থ সহয়তা প্রদান করেন। এ সময় এমপি, নিহতের সন্তানদের কর্মসংস্থানসহ পরিবারটিকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

স্থানীয় এমপির সফর সঙ্গী হিসেবে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতা ও কর্মী সমর্থক,পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যান ও সদস্যগন গাড়ি বহর সহ যোগ দেন। স্থানীয় সংসদ সদস্য বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামের বৌবাজারে উপস্থিত হয়ে কর্দমক্ত মেঠোপথে পায়ে হেটে নিহতের বাড়িতে একটি জরাজীর্ণ কুঠিরে উপস্থিত হন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্থান পরিদর্শন করেন। নিহতের সন্তান ও আত্মীয় স্বজনদের সাথে এ ঘটনায় দূঃখ প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারটিকে সমবেদনা জানান ।

পরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামের বৌবাজারে উপস্থিত জনসম্মূখে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বৌবাজার থেকে নিহত বিরেন মন্ডলের বাড়ি পর্যন্ত কর্দমক্ত রাস্তাটি দেখে দূঃখ প্রকাশ করে রাস্তাটির এ অবস্থা তাঁর জানা ছিলনা বলে জানান। তিনি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করনের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। আগামী নির্বাচনে পুনরায় তিনি নির্বাচিত হলে মোরেলগঞ্জ শরণখোলা উপজেলায় কোন কাঁচা রাস্তা থকবে না বলেও জানান।

উল্লেখ্য ৯ জুন শনিবার সকালে বনগ্রাম ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের বৃদ্ধ বীরেন মন্ডল ও স্ত্রী গীতা রানী মন্ডল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *