সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ
মোরেলগঞ্জে বহিস্কৃত ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক

মোরেলগঞ্জে বহিস্কৃত ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪০ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির টাকা ও ৩টি মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন পৌর সদরের আদর্শ পাড়া এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে বেলাল ওরফে ইব্রাহিম ফরাজী(৩৩) ও ভাইজোড়া এলাকার আবু চাপরাশির ছেলে শাওন চাপরাশি(২৬)। শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌর এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ এদেরকে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
থানার ওসি মো. সাইদুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ইব্রাহিম ও শাওন দু’জনই পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এদের নিকট থেকে ১৪০ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭১৫০ টাকা ও ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও এ কর্মকর্তা জানান। উল্লেখ্য, ইব্রাহিম ফরাজী ২০১৮ সালে ২৪০ পিচ ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়। ওই সময় মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের ১৮ মে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১২০০ পিচ ইয়াবাসহ মহিমা আক্তার মৌ নামে এক এক বহিরাগত নারীকে পুলিশ গ্রেফতার করে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় ইব্রাহিম ফরাজী আসামি রয়েছেন বলে জানান থানা পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *