সংবাদ শিরোনামঃ
গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই
মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসবে দর্শনার্থীদের ভিড়

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসবে দর্শনার্থীদের ভিড়

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩৪ নং জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতিক্রমী এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী পিঠা উৎসবের উদ্ধোধন করেন মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। মধ্য বসন্তের মিষ্টি-মধুর পরিবেশে পিঠাপুলির স্বাদ নিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে এ উৎসবে আসা দর্শনার্থীদের ঢল নামে । উৎসবকে ঘিরে ক্যাম্পাসে ছিল নানা আয়োজন । বাহারি পিঠা নিয়ে বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীরা সাজিয়েছে তাদের সু-সজ্জিত ষ্টল। যেখানে ছিল অর্ধশত প্রকারের বাহারি পিঠা । যা দর্শনার্থীদের মন কাঁড়ে। ছিল কোমল মতি শিশুদের নাচ গানসহ বিনোদনের সব ব্যবস্থা।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম হাওলাদার ও হোগলাপাশা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *