সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জে জাল টাকা সহ ১ যুবক আটক

মোরেলগঞ্জে জাল টাকা সহ ১ যুবক আটক

সাগর তালুকদার রনি,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫০০ টাকার কয়েকটি জাল নোটসহ নয়ন হাওলাদার(৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকৃত নয়ন হাওলাদার বারইখালী গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ সদর বাজারের একটি দোকানে পণ্য কিনে জাল নোট দিয়ে দোকানীর হাতে ধরা পড়ে নয়ন।

তবে,জাল নোটসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার আফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়নকে হেফাজতে নেয় । এ সময় তার পকেটে আরও ৫ টি ৫০০ টাকা মূল্যমানের জালনোট পাওয়া যায়।

আটক নয়ন হাওলাদার বলেন, অভাবের তাড়নায় একটি স্টুডিও থেকে টাকাগুলো ছাপিয়েছেন। প্রতিপিচ ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয়েছে ২০ টাকা।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নয়ন হাওলাদারের কাছে ৬ টি ৫০০ টাকার নোট পাওয়া গেছে। যা, স্থানীয়ভাবে তৈরী করা বলে মনে হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *