সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
মোরেলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

মোরেলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধিঃ

“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর)সকাল ১০টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সহকারি কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস,একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ,সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ত্রিদীপ সরকার,ইউপি সচিব ফারুক হোসেন,শুভাংসু মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাব সভাপতি শাহ আলম তালুকদার প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করন, সঠিক তথ্যে দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়ক হবে।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসিত বর্মন,সকল ইউপি সচিবগন সহ সকল গ্রাম পুলিশবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *