সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
মোরেলগঞ্জে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় “হামুন”এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় “হামুন”এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাগর তালুকদার রনি,বাগেরহাট প্রতিনিধি:

ঘূর্ণিঝড় “হামুন”র প্রভাবে বাগেরহাটের মোরেলগঞ্জ ও উপকূল জুড়ে সকাল থেকে থমথমে মেঘলাছন্ন আবহাওয়া বিরাজ করছে।
ঝড়ের সময় যত এগিয়ে আসছে, মোরেলগঞ্জ ও উপকূলবাসীর চিন্তা ততই বাড়ছে।

তবে হামুন মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

এ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সোমবার (২৩ অক্টোবর) বেলা ১২ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাড শাহ্ ই আলম আলম বাচ্চুর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিম খানম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান , প্রাণী সম্পদ কর্মকর্তা ইউনুস আলী,উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম,মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন,মোরেগঞ্জ পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করীম রাজীব, অর্থ সম্পাদক সাগর তালুকদার রনি, সিপিপি সদস্যরা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *